বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুই বছর গরীব অসহায়দের মাঝে আয়াত ফাউন্ডেশনের খাবার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৯ পিএম
দুই বছর গরীব অসহায়দের মাঝে আয়াত ফাউন্ডেশনের খাবার বিতরণ
এ যেনো গরীব, অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধীদের জন্য এক বেলা ভালো খাবারের আর্শিবাদ হয়ে এসেছে আয়াত ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর এমনই এক ব্যতিক্রমী আয়োজন চোখ পড়লো চাঁদপুর শহরের স্বর্ণখোলা রোডে। নামাজ শেষ হতেই স্বর্ণখোলা জামে মসজিদ সংলগ্ন ভাই-বোন ভিলার গেট দিয়ে একে একে গরীব, অসহায় দুঃস্থ, প্রতিবন্ধীরা দুপুরের খাবার খেতে সাড়িবদ্ধ ভাবে বসে পড়লেন প্লাস্টিরের সাজানো চেয়ারে। আর সেখানে একে একে সকলের মাঝে ভাত এবং মুরগির মাংস ভরা সাদা টিনের প্লেট বিতরণ করা হলো।
জানাযায়, ২০২৩ সালের ১৫ সেপ্টেম্বর  থেকে  প্রতি শুক্রবার গরীব অসহায়দের জন্য এক বেলা ভালো খাবার বিতরণের উদ্যোগ গ্রহন করে আয়াত ফাউন্ডেশন। তারপর থেকেই ধারাবাহিক ভাবে প্রতি শুক্রবার কখনো ৩০০ কখনো ৪/৫,শ লোকের খাবারের আয়োজন করা হয়।
আয়াতের নানা হযরত আলী মাল জানান, তার মেয়ের ঘরের নাতি আয়াত  উল্ল্যাহর নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে। তারা স্বপরিবারে দুবাইতে থাকেন। মুলত তার নাতির নামেই আয়াত ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়।চাঁদপুরে সংগঠনটি পরিচালনার দায়িত্বে রয়েছেন,তিনি নিজেই।
তিনি বলেন, সমাজে যাদের সামর্থ্য আছে, তারা হয়তো প্রতিদিন কিংবা কয়েকদিন পরপরই ভালো খাবার খেতে পারেন। যাদের সামর্থ্য নেই, গরীব, অসহায় তারাতো ঠিক মতো এক বেলা ভালো খাবার খেতে পারেনা।
তাই সেসব গরীব দুঃখীদের জন্যই এখন থেকে প্রতি শুক্রবার দুপুরের খাবারের উদ্যোগ নেয়া হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০০ লোকের খাবারের আয়োজনের মধ্য দিয়ে আমরা প্রতি মাসে ৪ বার কখনো, গরুর মাংস, মাছ এবং মুরগী দিয়ে খাবারের আয়োজন করে আসছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।