বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহর জামায়াতে ইসলামীর মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩:০৬ পিএম
চাঁদপুরে মাহে রমজানকে স্বাগত জানিয়ে শহর জামায়াতে ইসলামীর মিছিল

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে মিছিল বের হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার নেতৃবৃন্দ।

শনিবার (১ মার্চ) সকালে চাঁদপুর শহরের বায়তুল আমিন মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখা মোরে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে।

শহর জামায়াতের আমীর এডভোকেট মোঃ শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলায়েত হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বলেন, আপনারা মাহে রমজানের সম্মানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। মুসলিম ভাইয়েরা সেহরি খেয়ে সারাদিন রোজা রেখে অন্তত ইফতারটা যেনো সাধ্যমতো করতে পারেন। দয়া করে রোজাদারদের কষ্টদায়ক এমন কিছু করবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে আনতে বাজার নিয়ন্ত্রণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এছাড়া মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখাসহ অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, হাউজি ইত্যাদি অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভেঙ্গে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম ক্রয় সীমার মধ্যে রাখতে হবে। কুরআনের আলোকে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সকল প্রকার জুলুমের অবসান হবে।

Model Hospital

এসময় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জুবায়ের হোসেনসহ দলের নেতৃবৃন্দরা।

উক্ত মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।