শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

দুর্গাপুরে এফকে এণ্ড মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে

মতলব উত্তরে ইফতার সামগ্রী পেয়ে খুশি ৫’শতাধিক পরিবার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৬:৪২ পিএম
মতলব উত্তরে ইফতার সামগ্রী পেয়ে খুশি ৫’শতাধিক পরিবার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুরে এফকে এণ্ড মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার অলিপুরে ৫’শতাধীক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুরে এফকে এণ্ড মৃধা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) সকালে  উপজেলার অলিপুরে ৫’শতাধীক অসহায় পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ পূর্বে সংক্ষিপ্ত সভায় মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু বলেন, রমজানে হতদরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে ইফতার করতে পারে তারা সে চেষ্টা করেছেন। তারা সাধ্যমত কিছু পরিবারের সহযোগিতায় এগিয়ে এসেছেন। ভবিষ্যতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান মানুষ যদি হতদরিদ্রের সাহায্যে এগিয়ে আসত তাহলে তারা রোজায় সবার মতই আনন্দের সহিত ইবাদত করতে পারত।
এফকে এণ্ড মৃধা ফাউন্ডেশনের উদ্যোক্তা ইতালী প্রবাসী মাজাহারুল হক জয় মুঠোফোনে জানান, এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। ছাত্রজীবন থেকে স্বপ্ন দেখতাম এলাকার মানুষের জন্য কিছু করার। মহান রাব্বুল আলামিন আমার সে স্বপ্ন পূরন করেছেন। প্রতি বছর সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী বিতরণসহ নানাবিধ সমাজ উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি।
আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল গনি তপাদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, মীর শরীফ, নজরুল ইসলাম গাজী, মুরাদ বেপারী, সমাজসেবক তাজুল ইসলাম তুর্য, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা যুবদলের সদস্য নাছির মৃধা, আল আমিন, ফরাজীকান্দি ইউনিযন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা মুকশেদ, গজরা ইউনিযন ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম মৃধা, যুবদল নেতা আলী আহমেদ গাজী প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital