বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গনমানুষের অধিকার আদায়ে জাতীয় সংসদে কথা বলতে চান

চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫, ৮:৪৭ পিএম
চাঁদপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন

চাঁদপুরে ৫ আগস্টের বৈষম্যবিরোধী গনআন্দোলনে ও স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যাওয়ার আন্দোলনে মাঠে ময়দানে ভুমিকা রাখা ও ছাত্র সমাজের সাথে থেকে গনমানুুষের অধিকার আদায়ের লক্ষে নিবেদিক প্রান ও চাঁদপুর প্রেসক্লাবের ৫আগস্টের পর পরিবর্তন সৃস্টিকারী তুখোর সাহসী সাংবাদিক মো: জাকির হোসেন আগামী সংসদ নির্বাচনে অংশ করে জাতীর বিবেক হিসেবে জাতীয় সংসদে যাওয়ার জন্য প্রার্থী হয়েছেন বলে তিনি মত প্রকাশ করেছেন।

তিনি চাঁদপুরের গনমানুষের তথা সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে জাতীয় সংসদে কথা বলার জন্য যেতে চান বলে জানান।

জাকির হোসেন জানান, চাঁদপুরের সাবেক নেতা জাতীয় সংসদের অনেকবারের সাংসদ সাবেক প্রধান মন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ও জাতীয় সংসদের কয়েকবারের চাঁদপুরের এমপি ও দেশের কয়েকটি মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডা: দীপু মনির সে শুণ্য স্থানটি তিনি পূরন করে চাঁদপুরের এমপি হতে চান। তিনি সাংবাদিক তথা গনমানুষের অধিকার আদায়ের জন্য সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষন করেছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো. জাকির হোসেন।

Model Hospital

২৪ এর গণঅভ্যুত্থানে অন্যতম অংশীদারিত্ব রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩শ’ আসনে প্রার্থীতা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারুণ্যের আইকন ডাকসু’র সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সংসদ সদস্য পদে নির্বাচন করতে আগ্রহী এবং মনোনয়ন প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গণঅধিকার পরিষদের দলীয় দপ্তরে প্রদান করার আহবান জানানো হয়।

শুকবার (২৮ ফেব্রুয়ারী) রাতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর হাতে নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক জাকির হোসেন তার জীবন বৃত্তান্ত তুলে দেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, দলীয় মনোনয়ন প্রত্যাশীগণ জনতার সাথে মিশে তাদের কল্যাণে কাজ করতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা চাই এই সরকার রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রকে একটি মানবিক ও গনতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিবে। সেই গনতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার আগে সরকারকে একটি জবাবদিহিতা মূলক জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। এই সরকার কেয়ার টেকার সরকার না, অন্যান্য সময়ের মতো শুধু নির্বাচন পরিচালনা করার ৩ মাসের কোন দায়িত্ব প্রাপ্ত সরকার না।

এ সময় সাংবাদিক জাকির হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান এবং দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্খা বাস্তবায়নে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের নেতৃত্বে আমরা বদ্ধপরিকর। চাঁদপুর-৩ আসনে মনোনয়ন পেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব।

দলীয় দপ্তরে জীবন বৃত্তান্ত তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য চাঁদপুরের কৃতি সন্তান মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সহ-সভাপতি জাকির হোসেন রুবেল, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক সাইফুল ইসলাম বীর, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, যুগ্ম সদস্য সচিব হাছান মিজি, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেন, চাঁদপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ রাশেদুল ইসলাম, সদস্য সচিব আল-আমিন সুমন, যুগ্ম সদস্য সচিব মাহবুব অলিউল্লাহ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি.এম. মানিক, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুজ্জামান পারভেজ, সদস্য সচিব মোঃ রুবেল হোসেন, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মোঃ ফারুক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’