বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন অ্যাড. আলম খান মঞ্জু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৭:১১ পিএম
চাঁদপুর জজ কোর্টের নতুন ভিপি কৌশলী হলেন অ্যাড. আলম খান মঞ্জু

চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে ভিপি (সরকারি কৌসুলি) হলেন অ্যাড. আলম খান মঞ্জু।

গত (২৪ ফ্রেবুয়ারী) ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্মারক নম্বর ৩১.০০.০০০০.০৪৫.৪৫.০৩০.২৪-১৩ জারি করেন সিনিয়র সহকারী সচিব তুষার আহমেদ।

এখন থেকে তিনি ভিপি কৌশলী হিসেবে একইসাথে অর্পিত সম্পত্তি, প্রত্যর্পণ, ট্রাইবুনাল/ আপিল ট্রাইবুনাল এবং অন্যান্য দেওয়ানী আদালতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত মামলা সমূহে সরকারি স্বার্থ সংরক্ষণে দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের মৃত আলহাজ আব্দুস সাত্তার খানের পুত্র অ্যাডভোকেট আলম খান মঞ্জু। ৬ ভাই ও ১ বোনের মধ্যে মঞ্জু সবার ছোট। তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল হাইস্কুল থেকে ২০০২ সালে এসএসসি, চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে এইচএসসি পাস করেন।

Model Hospital

নর্দান বিশ্ববিদ্যালয়ের থেকে আইন বিষয়ে স্নাতক (এল.এল.বি ফাস্ট ক্লাস) ও স্নাতকোত্তর সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে (এল.এল.এম.) পাস করেন। ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সমাজের অবহেলিত ও গরিব দুঃখী মানুষের জন্য আইনি সেবা অব্যাহত রেখে সমাজের শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখতে চান তিনি। এর আগে তিনি সহকারী পাবলিক প্রসিকিউটর (জিপি) পদে গত ১৩ নভেম্বর নিয়োগ প্রাপ্ত হয়েছেন।

তিনি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর রশিদ ও জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন সহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া চেয়েছেন। এই পদে নিযুক্ত হওয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য: অ্যাডভোকেট আলম খান মঞ্জু গত ২০২৪ সালের ১৩ নভেম্বর সরকারি কৌসুলি (জিপি) হিসেবে নিযুক্ত হয়েছেন। তিনি দীর্ঘ ১৪ বছর যাবত সুনামের সাথে আইন পেশায় সম্পৃক্ত রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital