বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৭:১৩ পিএম
চাঁদপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রোববার (২ মার্চ) চাঁদপুরে জাতীয় ভোটার দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি বের করা হয়, যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে জেলা প্রশাসকের সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা নির্বাচন অফিসার মোঃ জিয়াউর রহমান খলিফার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন,”ভোটারদের সচেতনতা ও অংশগ্রহণই গণতন্ত্রকে সচল রাখে। প্রতিটি নাগরিকের ভোট দেওয়া শুধু অধিকার নয়,দায়িত্বও বটে। আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করি। ভোটাররা যেন তাদের মূল্যবান ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”

Model Hospital

তিনি আরও বলেন, “ভোটার দিবসের মূল উদ্দেশ্য হলো জনগণকে তাদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। আমরা চাই প্রতিটি নাগরিক তাদের দায়িত্ব বুঝে স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচনে অংশ নিক।”

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

এসময় অন্যান্যের মধ্যে চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসাইন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জহির উদ্দিন বাবরসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital