বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫, ৯:৩৩ পিএম
বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ বিতরণ

বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

রোববার (২ মার্চ ২০২৫) সকালে চাঁদপুর শহরের জিটি রোডস্থ আনোয়ারা-মতিউর মডেল মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীর মধ্যে এই উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বসুন্ধরা শুভসংঘ চাঁদপুর জেলা শাখার সভাপতি লায়ন আরমান চৌধুরী রবিন। তাঁর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান উজ্জ্বল হোসাইন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাও. আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠ চাঁদপুর জেলা প্রতিনিধি ফারুক আহাম্মদ।

Model Hospital

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদ্রাসার কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে করে শিক্ষার্থীরা পড়ালেখায় আরো উৎসাহিত হবে। এটি মানবিক কাজে সংগঠনের প্রশংসনীয় কর্মসূচি। এ ধরনের কর্মসূচি শিশুদের লেখাপড়ায় আরো উৎসাহিত করবে। আরো বড়ো পরিসরে মানবতার কাজে বসুন্ধরা শুভ সংঘকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভ সংঘ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মো. হুমায়ুন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মুহাম্মদ জসীম উদ্দিন, মনির হোসেন, কার্যকরী সদস্য শিল্পী সেন, মাদ্রাসা শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে : টিফিন বক্স, জ্যামিতি বক্স, পানির ফ্লাক্স, খাতা, পেন্সিল, রাবার ইত্যাদি ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital