বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ডিএনসি’র অভিযানে ৭০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:০৭ পিএম
চাঁদপুর ডিএনসি’র অভিযানে ৭০ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারি আটক

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ আহসান হাবিবের নেতৃত্বে চাঁদপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার সৈয়দ আলমগীর হোসেন সহ ১০ জন সেনা সদস্যের রেইটিং পার্টির সমন্বয়ে ২টি পৃথক অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে  গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) হাপানিয়া এলাকার আশ্রাফ খান (৪২), ও অন্যদিকে আরেক অভিযানে শহরের খলিশাডুলি এলাকা থেকে মোঃ মনির হোসেন বুলেট(৩৭), কে মাদকসহ আটক করা হয়।
এরই মধ্যে মাদক কারবারি আশ্রাফ খান ও মনির হোসেন বুলেট কে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে চাঁদপুর থানায় মাদক আইনে দুজনের নামে আলাদা দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে। সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital