বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ডেভিল হান্টে গ্রেফতার ২৩০

চাঁদপুরে বিভিন্ন অভিযানে সর্বমোট গ্রেপ্তার ৫৫৮ জন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৭:১৯ পিএম
চাঁদপুরে বিভিন্ন অভিযানে সর্বমোট গ্রেপ্তার ৫৫৮ জন

ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৫ দিনে চাঁদপুরে গ্রেপ্তার করা হয়েছে ২৩০ জনকে।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি থেকে জেলার বিভিন্ন থানায়”অপারেশন ডেভিল হান্ট” অভিযান পরিচালনা করে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে ৫৫৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরের ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এই হামলায় নেতৃত্ব দেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতা-কর্মী। হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার পরপরই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান শুরু হয়।

অপারেশন ডেভিল হান্টে চাঁদপুরে প্রথম আটক হয় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীন, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল কবির, চাঁদপুর পৌর ১৩ নম্বর ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

Model Hospital

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই চাঁদপুরে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র চলে গেছেন, আবার কেউ বাড়িতে অবস্থান করলেও প্রকাশ্যে আসছেন না।

এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। চাঁদপুরে‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুলিশ এ অভিযানের কার্যক্রম পরিচালনা করছে। পুলিশের সব ইউনিট একযোগে সারাদেশের মতো চাঁদপুরেও এ অভিযানে অংশগ্রহণ করেছে এবং কার্যক্রম পরিচালনা করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital