শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সটাকি  সমাজসেবা ফাউন্ডেশন দুঃস্থ ও মধ্যবিত্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:৪২ পিএম
সটাকি  সমাজসেবা ফাউন্ডেশন দুঃস্থ ও মধ্যবিত্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ষাটনল ইউনিয়নের সটাকি  সমাজ সেবা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরিব অসহায় দুস্থ্যসহ ও মধ্যবিত্ত লোক আছে যারা চাইতে পারে না  তাদের জন্য ইফতারি খাদ্য সামগ্রী উপহার আয়োজন করেছেন।
৭ই মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর সটকি বেড়িবাঁধের উপর সটাকি সমাজ সেবা ফাউন্ডেশনের উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন।
প্রতিবছরই এই উদ্যোগ চলমান রাখার আহ্বান  জানিয়েছেন।
উক্ত কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন মোহাম্মদ উল্লাহ সরকার নিপু, মোঃ সারোয়ার হোসেন জুয়েল,  এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মোঃ মোক্তার হোসেন মোল্লা, মোঃ আবুল হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ মফিজ মোল্লা, মোঃ জাকির।
উক্ত কমিটির সভাপতি মোঃ  হানজালা পাঠান, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম প্রদান , সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, প্রচার সম্পাদক মোঃ শান্ত হাসান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সবার উপস্থিতিতে এই রমজানের ইফতারি  খাদ্য সামগ্রী উপহার হিসাবে  বিতরণ করা হয়।
এই আয়োজন দেখে এলাকার গণ্যমান্য মুরুব্বিরা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital