বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ‘৮৮ চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৯:৪৪ পিএম
বাংলাদেশ ‘৮৮ চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ '৮৮ চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাতরত বন্ধুরা।

এসএসসি  ১৯৮৮ ব্যাচের দেশব্যাপী বন্ধু সংগঠন ‘বাংলাদেশ ৮৮’ চাঁদপুর জেলা প্যানেলের আয়োজনে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ মার্চ ২০২৫) বিকেলে চাঁদপুর রেডচিলিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা প্যানেলের উপদেষ্টা হাজী মোশারফ হোসেন, কো-অর্ডিনেটর এএইচএম আহসান উল্লাহ, এডমিন প্যানেলের সদস্য রোজিনা মুক্তা, সিনিয়র সহকারী কো-অর্ডিনেটর মুজিবুল হক রাসেল, সহকারী কো-অর্ডিনেটর খলিলুর রহমান পোকন, নার্গিস স্বপ্না, নিলুফা আক্তার, মাকসুদুল মাওলা, বদরুদ্দোজা লিটন, মোবারক শিকদার, সফিউল্লাহ, রেজাউল, মফিজুল ইসলাম, সেলিম রেজা, রাসেল আখন্দ, খোদেজা বেগম, জোছনা বেগম, অ্যাড. শাহআলম, অ্যাড. আবু সাঈদ, অ্যাড. কমল, টিপু, টিটু, আনোয়ার, ওমর ফারুক, মোস্তফা কামাল, গোলাম সারোয়ার সেলিম, আমিনুলসহ আরো বন্ধুরা অংশ নেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাঈমা মোশারফ।

অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এএইচএম আহসান উল্লাহ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital