বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে অভাবের তাড়নায় দিনমজুরের আ ত্ম হ ত্যা

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৪৯ পিএম
হাজীগঞ্জে অভাবের তাড়নায় দিনমজুরের আ ত্ম হ ত্যা

হাজীগঞ্জে অভাবের তাড়নায় শামসুদ্দীন খাঁন (৪০) নামের এক অসুস্থ দিনমজুর আত্মহত্যা করেছেন।

অসুস্থতা ওষুধ কেনাসহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পারায় শুক্রবার (৭ মার্চ) দুপুরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ এদিন বিকালে তিনি নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে।

শামসুদ্দীন খাঁন উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারস্থ খাঁন বাড়ির আবারিন খাঁনের ছেলে। অসুস্থতায় চিকিৎসা ও সাংসারিক খরচ ব্যয়সহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Model Hospital

পারিবারিক সূত্রে জানা যায়, শামসুদ্দীন খাঁন পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করে চলতো তার চিকিৎসা ও সংসারের ব্যয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে না পারায় অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী। যার কারণে তিনি ঠিকমতো নিজের চিকিৎসা করাতে পারেননি, অপরদিকে সাংসারিক ও পারিবারিক খরচ হিমশিম খেতেন। আর অভাবের কষ্ট সইতে না পেরে অভিমানে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

নিহতের স্ত্রী জানান, তিনি ভেবেছিলেন তার স্বামী (শামসুদ্দীন খাঁন) জুমআর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন। তিনি পুকুর থেকে ঘরে এসে চেয়ার দেখতে পাননি। এসময় চেয়ার খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলে আছে।

নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র : সাপ্তাহিক ত্রিনদী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital