শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা মহিলা গণফোরামের আলোচনা সভা

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা একটি প্রধান সামাজিক সমস্যা : সেলিম আকবর

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৩:২৩ পিএম
বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা একটি প্রধান সামাজিক সমস্যা : সেলিম আকবর

চাঁদপুর জেলা মহিলা গণফোরামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরাম সভাপতি এডভোকেট সেলিম আকবর।

নারীর অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা মহিলা গণফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ই মার্চ) সকালে চাঁদপুর জেলা গণফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা গণফোরামের সভাপতি এডভোকেট সেলিম আকবর।

তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা কমাতে দারিদ্র্য ও বৈষম্য নিরসন এবং গণসচেতনতামূলক শিক্ষা কার্যক্রম জোরদার করতে হবে। বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা একটি প্রধান সামাজিক সমস্যা। বিভিন্ন উপায়ে ও আকারে প্রতিনিয়তই এটি বাড়ছে। এটি একটি দুঃখজনক সত্য যে, এ ধরনের সহিংসতার কারণে প্রতি বছর অসংখ্য নারী নিহত হচ্ছেন। কারণ তারা খোলাখুলি এ বিষয়ে কথা বলতে পারে না বা তাদের কথা বলতে দেওয়া হয় না। নির্যাতনের পরও তাদের চাপের মধ্যে থাকতে হয়।

তিনি বলেন দারিদ্র্য, বেকারত্ব, অশিক্ষাসহ নানা কারণে নারীরা নির্যাতিত হন। যৌতুকের দাবি মেটাতে না পেরে অনেক নারীর জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ এবং অন্যান্য সম্পর্কিত বিষয়ে বিদ্যমান আইনগুলো পর্যাপ্তভাবে প্রয়োগ করা হয় না। তাছাড়া সাধারণ মানুষ এসব আইন সম্পর্কে অবগত নয়।

Model Hospital

তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতার আরেকটি কারণ তাদের প্রতি সমাজের নেতিবাচক মনোভাব। নারীরা নিজ পরিবারেও নির্যাতিত হচ্ছেন এবং পরিবারের বাইরেও নির্যাতিত হতে হচ্ছেন। অনেক নারী চাইলেও তাদের পরিবারের কাছে সহিংসতার কথা বলতে পারে না। দেখা যায়, অনেক সময় নির্যাতিত নারীকে দায়ী করে পরিবার। বিদ্যমান সমাজব্যবস্থায় সহিংসতার শিকার অনেক নারী চাইলেও আইনি আশ্রয় নিতে পারে না। পরিবার ও সন্তানের কথা ভেবে এসব নির্যাতন সহ্য করতে বাধ্য হন অনেক নারী।

চাঁদপুর জেলা মহিলা গণফোরামের সভাপতি এডভোকেট জেসমিন আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা শিল্পী বেগমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু, চাঁদপুর শহর গণফোরামের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন, সাংস্কৃতিক সম্পাদক মমিনুর রহমান মিন্টু, শহর মহিলা গণফোরামের সভানেত্রী মাকসুদা বেগম, সাধারণ সম্পাদিকা শাহিনা বেগম, সদস্য নাজমা বেগম, রুমা বেগম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital