শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৯:৫৪ পিএম
চাঁদপুরের বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্জালাল মিশন।

চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বালুধুল উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিয়াজীর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি আহ্বায়ক সাবেক ভিপি শাহজালাল মিশন।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ কাইয়ুম মোল্লার পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবু তাহের মতিন প্রধানীয়া, জেলা বিএনপির শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর আলম জুয়েল, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র প্রধান সমন্বয়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মানিকুর রহমান মানিক, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকির হোসেন ফয়সাল, আক্তার হোসেন সাগর, এডভোকেট জসীম মেহেদী, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ পাটোয়ারী বাবু, শাহনাজ সরকার মিলন, জেলা বিএনপির সদস্য গাজী মাসুদ রায়হান প্রমূখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদল হাসান কবির, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আনিসুর রহমান পিটার, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসান আল রিয়াদ, বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
সম্মেলনে সবার সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে মোঃ সেলিম মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি পদে আনিসুর রহমান পিটার, সাধারণ সম্পাদক পদে এডভোকেট কাইয়ুম মোল্লা, সাংগঠনিক সম্পাদক পদে মঈনুদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আখতার হোসেনের নাম ঘোষনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি’র প্রধান সমন্বয়ক হযরত আলী ঢালী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital