শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কাজের মেয়ে রুজিনার উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:২৮ পিএম
চাঁদপুরে কাজের মেয়ে রুজিনার উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

৮ মার্চ ২০২৫ শনিবার বেলা সাড়ে ১১টায় নতুন বাজারস্থ বাসদ কার্যালয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে সংগ্রামে ১১৫ বছর উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দিপালী রানী দাস, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানিয়া ইসলাম রুবী।

সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাসদ জেলা সদস্য হারুনুর রশিদ, বাসদ জেলা সদস্য জয়দেব কর্মকার, বাসদ জেলা সদস্য জি এম বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সদর আহ্বায়ক আবু তাহের বন্দুকসী, মহিলা ফোরাম সদস্য সবিতা রানী কর্মকার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সংগঠক রোকেয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, ১১৫ বছর পূর্বে পুরুষ শাসিত সমাজে নারীদের সমঅধিকার, সমমর্যাদা ও সমকাজে সমমজুরী পাওয়া দাবীতে নিয়ে যে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে হাজার-হাজার নারী শহীদি মৃতুবরণ করেছে- আজও সমরূপে তা বাস্তবায়ন হয় নাই। তাই আসুন শোষণমূল পুঁজিবাদী সমাজ উচ্ছেদ করে শোষনমুক্ত সমজতান্ত্রিক সমাজ ব্যবস্থা বাস্তবায়নে নারী-পুরুষ ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামে এগিয়ে আশার আহ্বান জানান।

পাশাপাশি চাঁদপুর মাদ্রাসা রোডে মামার বাসার রুজিনা নামে একটি কাজের মেয়েকে খনতা দিয়ে সারা শরীর খুনতি দিয়ে অমানবিকভাবে নির্যাতন করে সারা শরীর ক্ষত-বিক্ষত করার প্রতিবাদে বিকাল ৪টায় নতুন বাজার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Model Hospital

প্রতিবাদ মানববন্ধনে বক্তারা বলেন- স্থানীয় প্রশাসন সংবাদ পেয়ে তাৎক্ষনিক অপরাধীদের গ্রেপ্তার করায় সংগঠনের পক্ষ থেকে ধন্য দিয়ে বক্তারা বলেন- প্রকৃত অপরাধীদের গ্রেপ্তরাই শুধু নয়- প্রচলিত আইনে সুষ্ঠ বিচার করে দৃষ্টন্তমূলক শাস্তি দিয়ে এমন উদাহরণ সৃষ্টি করুন- যাতে আগামী দিনে এ ধরনের অপরাধ করতে কেউ কোনো সাহস না পায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital