শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেরেবাংলা হোস্টেল মসজিদ কমিটির ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫, ৮:৩২ পিএম
শেরেবাংলা হোস্টেল মসজিদ কমিটির ইফতার ও দোয়া অনুষ্ঠিত
পবিত্র মাহে রমজান উপলক্ষে সেরাবাংলা হোস্টেল মসজিদ কমিটির আয়োজনে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
রবিবার (৯ফেব্রুয়ারী) বাদ আসর ইফতার পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ,আব্দুল মান্নান  রমজান মাসের ফজিলত, ইফতার,দুনিয়া ও অখেরাত সম্পর্কে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ আলোকপাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা গণফোরণের সভাপতি ও চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সেলিম আকবর, চাঁদপুর সরকারি কলেজের  অধ্যাপক সেলিম,শফিক, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা,পৌর বিএনপির সদস্য সালাউদ্দিন সেলিম,হুমায়ুন কবির হুমা, ১৫ নং বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মানিক,যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকওযুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সহ এলাকার মুসল্লি গন।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন, শেরে বাংলা হোস্টেল মসজিদের ইমাম আ ন ম মাওলানা  মহিবুল্লাহ।সবশেষে উপস্থিত সকল মুসল্লিদের মাঝে  মাঝে ইফতারি বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital