বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশব্যাপী সকল ধর্ষণের বিচার

চাঁদপুরে রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম
চাঁদপুরে রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন

সারাদেশে নারীর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি, মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও চাঁদপুরের রোজিনাকে নির্যাতনের প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ মার্চ) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা জয়েন্ট সেক্রেটারী সাবেক ছাত্রনেতা শাহজামাল গাজী সোহাগ।
তিনি বলেন, দেশব্যাপী যে অরাজকতা সৃষ্টি হয়েছে, অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
তিনি বলেন, আমরা দেখেছি চাঁদপুরের রোজিনাকে কি অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। এসব অন্যায় মেনে নেওয়া যায় না। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এসব বাড়তে থাকবে। তাই বর্তমান এই অন্তর্বর্তী সরকারকে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে হবে।
তিনি বলেন, আজ যদি ইসলামী অনুশাসন থাকতো, তাহলে মানুষগুলো এত অনৈতিক কাজ করতে পারত না। শাসনব্যবস্থার পাশাপাশি আমাদেরকে নৈতিক হয়ে উঠতে হবে। আগামী প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তবেই দেশে ধর্ষণ, চুরি, ছিনতাই ও হানাহানি থাকবে না।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি নাছির উল্লাহ বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ বায়েজিদের সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ডি.এম ফয়সাল, সাধারণ সম্পাদক, কে.এম মাসুদুর রহমান, দাওয়াহ সম্পাদক, আব্দুল মোতালেব চৌধুরী, চাঁদপুর সরকারী কলেজ ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইন, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি আল আমিন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ সম্পাদক তানভীর আহমদ শফি ও অন্যান্য নেতৃত্ববৃন্ধ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital