বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি ফারুক, সম্পাদক দিপু

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:৩৪ পিএম
হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সভাপতি ফারুক, সম্পাদক দিপু
হাইমচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঠিকানা হাইমচর প্রেসক্লাব। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় অদ্যবধি পর্যন্ত এ প্রেসক্লাবে কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টায় প্রতিষ্ঠালগ্ন থেকে ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ ইং সনের কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন দিপু।
১৬ মার্চ ২০২৫ ইং রবিবার বাদ আছর হাইমচর প্রেসক্লাব ভবনে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সহ-সভাপতি জি.এম জহির, খন্দকার আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা শরীফ মোঃ মাছুম বিল্লাহ, অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মহসিন মিয়া, আইন বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন। কার্যকরী কমিটির নির্বাহী সদস্য মাওলানা মোঃ আলী আকবর, মোঃ মাজহারুল ইসলাম শফিক ও জি.এম ফজলুর রহমান আকাশ।
হাইমচর প্রেসক্লাবে ৫২ জন সম্মানিত সদস্য রয়েছেন। এর মধ্য থেকে ১৫ জনকে বিভিন্ন দায়িত্ব দিয়ে কার্যকরী পরিষদ গঠন করা হয়। ১ বছর মেয়াদি এ কমিটি কমিটিতে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
জানা যায়, প্রেসক্লাব সদস্যদের মধ্যে নেতৃত্ব তৈরির প্রচেষ্টা কার্যকরী কমিটির মেয়াদ এক বছর করা হয়। এক কমিটির সভাপতি ও সম্পাদক পরপর ২ মেয়াদে প্রার্থী হওয়া বা এ পদে আসার সুযোগ পাবেন না। এতে করে নতুন নতুন নেতৃত্ব তৈরি হবে বলে মনে করছেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যগন। নতুন কমিটির সভাপতি ও সম্পাদক জানান খুব শীঘ্রই একটি তারিখ নির্ধারণ করে আমরা নবনির্বাচিত কার্যকরী পরিষদ সদস্যদের অভিষেক অনুষ্ঠান করবো।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আলী আকবর বলেন- প্রেসক্লাবে সম্মানিত সদস্যগন প্রায় সবাই-ই কার্যকরী কমিটিতে পদ পাওয়ার যোগ্য। কার্যকরী পরিষদে এক কমিটিতে সবাইকে রাখা সম্ভব না। তবে এক বছর মেয়াদি এ কার্যকরী কমিটিতে পর্যায়ক্রমে সকল সম্মানিত সদস্য-ই পদ পদবিতে আসার সুযোগ পাবেন। আমরা চেষ্টা করেছি একটি সক্রিয় ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কার্যকরী কমিটি ঘোষণা করার। আমাদের প্রতিষ্ঠাতা সদস্যগন, সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে দীর্ঘ প্রচেষ্টার পর পরিশ্রমী, কর্মঠ ও মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে এ পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital