শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

চাঁদাবাজি ও দখলবাজিতে সম্পৃক্তদের ঠিকানা বিএনপিতে হবে না : শুক্কুর পাটোয়ারী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৯:৫৯ পিএম
চাঁদাবাজি ও দখলবাজিতে সম্পৃক্তদের ঠিকানা বিএনপিতে হবে না : শুক্কুর পাটোয়ারী

চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ শুক্কুর পাটোয়ারী বলেছেন, বিএনপির কিছু নামধারী লোককে ব্যবহার করে বিএনপিকে বিতর্কীত করার জন্য এবং বিএনপির ইমেজ ক্ষুন্ন করার জন্য নানানভাবে ষড়যন্ত্র হচ্ছে। যারা বিভিন্ন কেলেঙ্কারীর সাথে সম্পৃক্ত হয়ে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি এবং দখলবাজিতে নিজেদের নাম লিখাবেন। তাদের ঠিকানা বিএনপিতে হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

রবিবার (১৬ মার্চ) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার কাজিয়ারা এলাকায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শুক্কুর পাটোয়ারি আরও বলেন, বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীদের বিনয়ী ব্যবহার দিয়ে জনগনের মন জয় করতে হবে। আমি এই বৃহত্তর মতলবের ছাত্রদল ও যুবদল করেছি। আজকে ৪৫ বছর যাবত এই দল করে আসছি। এমন কোন লোক নেই যে বলতে পারবেন আমি এক টাকার চাঁদাবাজি করেছি এবং আমার কোন অনুসারী চাঁদাবাজি ও দখলবাজির সাথে জরিত রয়েছে। যদি কোন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসে তবে অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিদায়ের পরও দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে এম এ শুক্কুর পাটোয়ারী আরও বলেন, সঠিক সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশকে দায়মুক্তি দিতে হবে। জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে বিএনপি বর্তমান অবস্থায় এসেছে। তাই বিএনপিকে নিয়ে আর ষড়যন্ত্র করবেন না। তাহলে পরিনাম ভালো হবে না। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন।

Model Hospital

ইফতার মাহফিলে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. রাসেল আরমানের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফজলুর রহমান প্রধান, জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন প্রধান, বিএনপি নেতা মিজানুর রহমান বৈদ্দ্য, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল হোসাইন এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রুবেল।

এসময় আরও বক্তব্য রাখেন, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক জহির রহমান, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মজুমদার, জয়নুল আবেদীন শিশির, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রনি।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা এসএম মোরশেদ, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কাজী মো. জামান, বিএনপি নেতা আবুল হোসেন, যুবদল নেতা মনিরুজ্জামান মনির, মো. ওয়াছিউদ্দিন, সোহেল ঢালী, মহসিন ঢালী, সাবেক ছাত্রদল নেতা সাখাওয়াত হোসেন সোহাগ, আবু বক্কর বেপারী, আলী হাসান অপু, রাসেল আহম্মেদ বাবু, সুজন রানা, জিসান মৃধা, মতলব পৌর ছাত্রনেতা সানজারী সরকারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital