বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাগাদী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম
বাগাদী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুর সদর উপজেলা ৮নং বাগাদী ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭মার্চ) বিকালে বাগাদী গনি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে  বিএনপির  ইফতার মাহফিলে বাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বাবুল মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, এড. জসিম মেহেদী, আহ্বায়ক কমিটির সদস্য পীরজাদা বরকত উল্লাহ্ খান, শরীফ আহমেদ খান, মোশারফ শিকদার, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সৈয়দ হোসেন গাজী, সদর উপজেলা মৎস্য জীবি দলের সাধারণ সম্পাদক কামাল ঝুটন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন আলম মিয়াজী, সাধারণ সম্পাদক মমিন হোসেন গাজী প্রমুখ।
এ সময় ইউনিয়ন বিএনপি, যু্বদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থীক গন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়াতম উল্ল্যাহ খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।