বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরে ৮ এপ্রিল থেকে দিনে সিএনজি প্রবেশ নিষেধ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১০:০৯ পিএম
চাঁদপুর শহরে ৮ এপ্রিল থেকে দিনে সিএনজি প্রবেশ নিষেধ

চাঁদপুরে যানজট নিরসনে আগামী ৮ এপ্রিল থেকে দিনে শহরে সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ করতে পারবে না।

বিশেষ কারণ (রোগী বহনকারী) ছাড়া কোনো সিএনজিচালিত অটোরিকশা শহরে চলবে না। দিনের বেলা শহরে কোনো লরি বা ট্রাক প্রবেশ করবে না। তবে রাত ৮টার পরে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে।

৮ এপ্রিল থেকে আমাদের এ নিয়ম চালু হবে। একই তারিখ থেকে লাল রঙের ব্যাটারিচালিত অটোরিকশা চলবে শহরে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে পৌরসভার যানজট নিরসনে সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

Model Hospital

জেলা প্রশাসক বলেন, ‘জনগণের স্বার্থে যানবাহন চলাচলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। জনগণের স্বার্থ দেখা আমার দায়িত্ব। আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি। আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। আমাদের শহরকে বাঁচাতে হলে আমাদের কিছু করতে হবে।’

অটোরিকশা চলাচলে বাধানিষেধ আরোপের যৌক্তিকতা তুলে ধরে ডিসি বলেন, ‘এতে শহরে ব্যাটারিচালিত অটোচালকদের আয় বেড়ে যাবে। কারণ এখন একটি অটোতেও পুরো যাত্রী চলাচল করে না। তার ওপরে যানজটে বসে সময়ও নষ্ট হয়। যখন এ সিদ্ধান্ত নেওয়া হবে, তখন ব্যাটারিচালিত অটোরিকশা কম থাকবে, যাত্রী বেশি পাবে। যানজটও কমে যাবে।’

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস ও অর্থ) লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital