বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:৪৬ পিএম
ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

এস এম ইকবাল : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন’ এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৬ নভেম্বর শনিবার সকালে সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি।

সমবায় বিভাগের ফরিদগঞ্জ উপজেলা কর্তকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (বিআরডিবি’র সভাপতি সালাম আজাদ জুয়েল, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, ফরিদগঞ্জ থানা পুলিশের সহকারি উপপুলিশ (এস.আই) আনোয়ার হোসেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটনসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সমবায়ের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Model Hospital

এসময় সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে দেশের উন্নয়নের অন্যতম প্রায়োগিক পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি।

অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনের কাংখিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital