শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে যে ৫ ইউপি চেয়ারম্যান গেল কারাগারে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:৩১ এম
চাঁদপুরে যে ৫ ইউপি চেয়ারম্যান গেল কারাগারে

চাঁদপুরে আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত ৫ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতে চাঁদপুর সদর উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ৫ চেয়ারম্যান আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা হলেন ৪ নং শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, ৯ নং বালিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিক উল্লাহ পাটোয়ারী, ৬ নং মৈশাদী ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম পাটোয়ারী, ১৩ নং হানারচর ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার রাঢী ও ২ নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ৫ চেয়ারম্যান মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অগ্রিম জামিনে ছিলেন। জামিনের সময় শেষে মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital