শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

এতিম শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুরে ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৮:৪৮ পিএম
এতিম শিক্ষার্থীদের নিয়ে চাঁদপুরে ঢাবিয়ানের ইফতার ও ঈদ উপহার বিতরন

চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম 'চাঁদপুরে ঢাবিয়ান' এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসো মিলি প্রাণের স্পন্দনে, ঐক্যের বন্ধনে’ এ স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা চাঁদপুর জেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ফোরাম ‘চাঁদপুরে ঢাবিয়ান’ এর উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের মনজুরা ইসলামীয়া মাদরাসা ও এতিমখানায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ফোরামের সভাপতি অধ্যাপক আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যাংকার গোলাম গাউস রাসেল এর সঞ্চালনায় ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাবিয়ানের উপদেষ্টা এডভোকেট ইকবাল বিন বাশার, এ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকী, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, চাঁদপুরের ঢাবিয়ানের সিনিয়র সহ-সভাপতি সাইদুজ্জামান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ইমরুজ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খান প্রমূখ।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চাঁদপুরের ঢাবিয়ানের সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ বাবর, দপ্তর সম্পাদক জাওহার আহমেদ, প্রচার সম্পাদক আনিসুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক খালেদ ইকবাল, সদস্য রাসেল হোসাইন, জসিম উদ্দীন, কায়েদ ই আজম, অলিউর রহমান, মমিনুল ইসলাম।

Model Hospital

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন হাঁপানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ সোহাগ মজুমদার।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে গাজায় মুসলিম নিদন- বন্দ ও চাঁদপুরের ঢাবিয়ানের পৃষ্ঠপোষক ও যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এবিএম শামসুল হাসান হিরুর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মোস্তফা খান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital