বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতায় বৃদ্ধের মাথা ফাঁটালো ভাই ভাতিজা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩২ পিএম
জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতায় বৃদ্ধের মাথা ফাঁটালো ভাই ভাতিজা
জমি সংক্রান্ত্র বিরোধে পূর্ব শত্রুতায় ৬৫ বছরের বৃদ্ধ হাজী নাসির উদ্দিনকে মেরে মাথা ফাঁটিয়ে দিয়েছে আপন ছোট ভাই মোবারক হোসেন (৫০) ও ভাতিজা মিনহাজ (২০)। এ ঘটনা মামলা হলে মোবারক হোসেন ও মিনহাজকে থানা পুলিশ আটক করে আদালতে প্রেরণ করে। আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
ঘটনাটি ঘটেছে, ১১মার্চ দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার জীবগাঁও গ্রামের হাজী নাসির উদ্দিনের বসত বাড়িতে।
ঘটনার দিন গুরুত্বর আহত হাজী নাসির উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।
হাজী নাসির উদ্দিন ও মোবারক হোসেন জীবগাঁও গ্রামের মৃত আবদুল হাসেম প্রধানিয়ার ছেলে। হাজী নাসির উদ্দিন দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়েছেন।
মোবারক হোসেন ও তার ছেলে মিনহাজ প্রায় সময় হাজী নাসির উদ্দিন ও তাঁর পরিবারের সাথে ঝগড়া বিবাদ করতো। এরই জেরে ১১ মার্চ দুপুরে মোবারক, মিনহাজ ও তাদের লোকজন লাঠি-সোডা, চাপাতি, ছেনা, রড ও অন্যান্য অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব পরিকল্পিতভাবে হাজী নাসির উদ্দিনের উপর আক্রমন করে মাথায় আঘাত করলে মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়।
এ সময় তার শরীরের বিভিন্ন স্থানেও জখম হয়।
এঘটনায় হাজী নাসির উদ্দিন বাদি হয়ে মোবারক হোসেন, মিনহাজ ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে চাঁদপুর বিজ্ঞ বিচারিক আমলী আদালতে মামলা করে। চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন আরাফাত হাজী নাসির উদ্দিনের আবেদন গ্রহণ করে মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হককে মোবারক হোসেন ও মিনহাজের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেন।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক আদেশপ্রাপ্তির সাথে মোবারক হোসেন ও মিনহাজের বিরুদ্ধে মামলা করে তাদের আটক করে আদালতে সোপর্দ করেন।
অপরদিকে মোবারক হোসেনের স্ত্রী বিউটি বেগম বাদি হয়ে হাজী নাসির উদ্দিন ও তানজিলা বেগমকে আসামী করে চাঁদপুর আদালতে অভিযোগ দায়ের করেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক বলেন, আদালতের নির্দেশ মোতাবেক মামলা রুজু করে আসামীদের আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital