বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সেলিম:সচিব বাতেন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩৯ পিএম
মতলব দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সেলিম:সচিব বাতেন
পূর্বের কমিটি বিলুপ্ত করে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এসএম সেলিম সরকার এবং সদস্য সচিব আবদুল বাতেন মিয়াজীকে রেখে ৩১ সদস্যে আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
২১ মার্চ শুক্রবার দুপুরে জেলা কমিটি কমিটি অনুমোদন দেয়া হয়। যাতে স্বাক্ষর দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ এমরান হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক অ্যাড. লতিফ শেখ।
এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সার্জেন্ট আবদুল কাদের,গোলাপ খান,ইসহাক গাজী ও মহসিন পাটোয়ারী। এছাড়া অন্য পদের বাকিরা সবাই সম্মানিত সদস্য।
এদিকে নবাগত কমিটিতে দায়িত্ব পেয়ে মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল বাতেন মিয়াজী বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতীয় পার্টি থাকবে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে দলটি মানুষের পাশে রয়েছে। কাজেই এমন একটি দলে আমাকে মূল্যায়িত করে নতুন দায়িত্বে কাজ করার সুযোগ দেয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবার কাছে দোয়া চাই যাতে অর্পিত দায়িত্ব সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital