বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দুই শতাধিক পথচারীদের জন্য নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের আয়োজনে ইফতার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৫৬ পিএম
দুই শতাধিক পথচারীদের জন্য নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের আয়োজনে ইফতার

দুই শতাধিক অসহায় ও গরীব রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে স্বেচ্ছাসেবক সংগঠন নবজাগরন গোল্ডেন চাঁদপুর।

ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলব রীতিনীতি এই স্লোগানকে ধারণ করে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অসহায় ও গরীব রোজাদারদের জন্য বিনামূল্যে ইফতারির আয়োজন করেছে স্বেচ্ছাসেবক সংগঠন নবজাগরন গোল্ডেন চাঁদপুর।
শুক্রবার (২১ মার্চ) চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ইফতারে প্রায় দুই শতাধিক পথচারী, ইজিবাইক, রিক্সাচালক দিনমজুর-চালক-পথচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ আয়োজনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া, সহকারী কমিশনার (ভূমি)’ মোঃ আল এমরান খাঁন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের উপদেষ্টা মোঃ আজমল হোসেন মিরন, মোহাম্মদ কালাম, মোঃ কাউছার হোসেন রায়হান, সভাপতি আল আমিন শেখ, সাধারণ সম্পাদক সৈকত হোসেন আমিন, তানভীর হোসেন সজিব, অন্তর , তারেক, মিতু, মাহি, সামিয়া, বিথি লিমা, নুসরাত, সংগঠনের অন্যান্য সদস্যরা।
ইফতার আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নবজাগরণ গোল্ডেন চাঁদপুরের কোষাধ্যক্ষ ইয়াসিন খান নয়ন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।