বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:৪৭ পিএম
মতলব উত্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব একটি পরিবার

মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রায়পুর ইসলামাবাদ গ্রামে পাটোয়ারী বাড়িতে অগ্নিকাণ্ডে ৩ টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে গেল একটি পরিবার।

শনিবার ২২ মার্চ ভোর পৌনে চারটার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত জানা যায় নি। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী লাকি বেগম ও মেয়ে জুলিয়া আক্তার বসতঘরে ঘুমিয়ে ছিল। তারা পৌনে চারটার সময় সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেন। উঠেই দেখেন ঘরের সামনের দক্ষিণ পাশের রুমে আগুন জ্বলছে। তখনই তারা ডাকচিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে তাদের একটি চৌচালা বসতঘর, একটি দোচালা বসতঘর ও একটি রান্নাঘর নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিন ঘর পড়ে পরিবারটি এখন নিঃস্ব হয়ে গেছে। তিন সন্তান নিয়ে তাদের আর মাথা গোঁজার ঠাঁই নেই। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করার ছাড়া আর কোন উপায় নেই। ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায় এই অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম পাটোয়ারী ঢাকাতে থাকেন।

Model Hospital

আবুল কালাম পাটোয়ারীর স্ত্রী লাকি বেগম বলেন, সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেই আগুন দেখে আমি ভয় পেয়ে যাই। তাৎক্ষণিক আমার মেয়েকে কোনরকমে ঘর থেকে জীবন নিয়ে বের হই। এরপর আমার সব শেষ হয়ে গেল।

তিনি আরও বলেন, আমার ঘরের সমস্ত আসবাবপত্র, স্বর্ণালংকার, জরুরী কাগজপত্র, আইডি কার্ড, জায়গার দলিল, টাকা, ছেলে মেয়ের সার্টিফিকেট সহ সমস্ত কিছু পুড়ে গেছে, কিছুই বাঁচাতে পারি নাই। বসতঘর সহ তিনটি ঘর পুড়ে একেবারেই শেষ হয়ে গেছে। আমার আর মাথা গোঁজার ঠাঁই রইল না। এখন আমি সন্তানদের নিয়ে কই থাকবো?

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital