শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ বিআরডিবির জাতীয় সমবায় দিবস পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৬:৫০ পিএম
ফরিদগঞ্জ বিআরডিবির জাতীয় সমবায় দিবস পালিত

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায়’র উদ্যোগে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

৬ নভেম্বর শনিবার দিবসটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যানের নেতৃত্বে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ফরিদগঞ্জ উপজেলা কার্যালয়ে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পল্লী উন্নয়নের সহকারি কর্মকর্তা আবু সামীম’র সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, বিশেষ অতিথি হেসেবে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান,সাধারণ সম্পাদক আ.ছোবহান লিটন,৪ নং ফরিদগঞ্জ কেএসএস এর ম্যানেজার হানিফ কাজী,বিশেষ সমবায়ী তসলিম হোসেন মুহুরি, পরিচালক মোতালেব পাটওয়ারী, ফজলুল হক গাজী, নুরুল আমিন প্রমুখ।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রয়াত সকল সদস্য ও সমবায়ীদের স্মরণে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন শেষে অসুস্থ সমবায়ীদের সুস্থতা কামনাসহ দেশবাসীর কল্যানের জন্য দেয়া করা হয়। অনুষ্ঠান শেষে অসুস্থ সমবায়ী জাকির হোসেন সাঈদ পটাওয়ারীর চিকিৎসার জন্য বিআরডিবির পক্ষ থেকে ৫ হাজার টাকা আর্থিক সহযোগীতা করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital