বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চাকরিজীবিকে ডেকে নিয়ে নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়, আটক ৩

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ৫:০৯ পিএম
চাঁদপুরে চাকরিজীবিকে ডেকে নিয়ে নগ্ন ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়, আটক ৩

চাঁদপুরে এক ব্যবসায়ীকে কৌশলে ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশের এসআই মিজানুর রহমান।

চাঁদপুরে এক চাকরিজীবীকে কৌশলে ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা ডিবি পুলিশ।

গত সোমবার (২৪ মার্চ) রাতে জেলা ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান শহরের আদর্শ মুসলিম পাড়া ও স্ট্যান্ড রোড এলাকা থেকে তাদেরকে আটক করেন।

ভুক্তভোগীর দেয়া ঘটনার সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর একটি অচেনা নাম্বার থেকে চাঁদপুর শহরের বাসিন্দা মহসিন মাতাব্বরের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি কল আসে। কল রিসিভ করতেই অপরিচিত একটি মেয়ে মহসিন মাতাব্বরের পূর্ব পরিচিত বলে জানায়।

সে আরো জানায়, ভুক্তভোগী মহসিন যে শ্রীমঙ্গল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে অস্থায়ী চাকুরী করে তা স্থায়ী করে দিতে সহযোগিতা করবেন। এজন্য তাকে ছুটিতে বাড়িতে এসে যেন মেয়েটির সাথে দেখা করে। সেই আশ্বাসে ২ দিন পরেই মহসিন মাতাব্বর বাড়িতে এসে মেয়েটির সাথে যোগাযোগ করে শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকার হাজী আক্তার হোসেন খানের মালিকানাধীন মনোয়ারা ম্যানশন নামক বাসায় নিয়ে যান।

Model Hospital

ভিতরে ঢুকতেই দেখেন আগে থেকে সেখানে ৫-৬ জন যুবকের উপস্থিতি। যুবকরা তখন মহসিনকে বিভিন্ন প্রশ্ন শুরু করার এক পর্যায়ে মারধর শুরু করে এবং জোর পূর্বক তার পড়নের জামা কাপড় খুলে নগ্ন করে ভিডিও ধারন করেন। এসময় তাদেরকে বাঁধা দিলে তারা আরো প্রচণ্ড মারধর করে। একপর্যায়ে ভুক্তভোগী মহসিনকে আটকে রেখে ১০ লক্ষ টাকা দাবী করে। তা না হলে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষণিক মহসিন তার স্ত্রীকে ফোনে জানালে ২ ঘন্টা পর স্বজনদের কাছ থেকে ৩ লক্ষ টাকা জোগাড় করে উক্ত এলাকায় এসে তাদের কাছে পৌঁছে দিলে মহসিনকে ছেড়ে দেন। এমনকি আইনগত ব্যবস্থা নিলে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ারও হুমকি দেয়।

পরবর্তীতে চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি আরেকটি অচেনা নাম্বার থেকে রাসেল নামে একজন কল দিয়ে আরো টাকা দাবী করেন। অন্যথায় সে ভিডিওটি আত্মীয় স্বজনের কাছে পাঠাবে বলে হুমকি দেয়। এর কয়েকদিন পর শহরের কোড়ালিয়ার ভুক্তভোগীর পাশের বাড়ির হাবিব গাজী তাকে কথা আছে বলে তার বাড়ীতে আসে এবং তাকে সেই নগ্ন ভিডিও দেখিয়ে বলে এই ভিডিও আমাকে একজন দিয়েছে। আপনি যদি আমাকে নগদ ৫ লক্ষ টাকা না দেন তাহলে আমি এটি এলাকায় ছড়িয়ে দিবো। তখন তাকে পূর্বের ঘটনা বলে তাকে কোনো টাকা দেয়ার সামর্থ্য নাই বলেও জানান। তারপরও ১৫ দিন সময়ের মধ্যে না দিলে ক্ষতি করার হুমকি দেন।

এ ঘটনাটি ভুক্তভোগী মহসিন মাতাব্বর পুলিশকে জানালে চাঁদপুর জেলা ডিবি পুলিশ সোমবার (২৪ মার্চ) রাতে কৌশলে মাহমুদা ইসলাম সাথি, মো. ইউসুফ ও শাহাদাত হোসেন নামে তিনজনকে আটক করেন।

আটককৃতদের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়। তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার (২৫ মার্চ) মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮৩/২৫০। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবির) এসআই মিজানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার প্রাথমিক সত্যতা আছে মর্মে স্বীকার করেন। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।