বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:১৭ পিএম
নারায়ণপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌর ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকেলে পৌরসভার ৫নং ওয়ার্ডের হরিদাসপাড়া এলাকায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটোয়ারী।

ইফতার মাহফিলে নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাসেল মজুমদারের সভাপ্রধানে এবং নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম কামালের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও জেলা বিএনপির সদস্য জিএম খলিলুর রহমান, চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. শামীম মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এসএম মোরশেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা দুলাল মিয়াজী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন রুবেল, নারায়ণপুর পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলী আশ্রাফ মজুমদার, খাদেরগাঁও ইউনিয়ন জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিম, সদস্য সচিব কাউছার আহম্মেদ রনি, মালয়েশিয়া বিএনপি নেতা সেকান্তর পাটোয়ারী বাদল, নারায়ণপুর পৌর জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হাবিব মজুমদার, ছাত্রদল নেতা মাহিম মজুমদার, খায়ের মজুমদার, সাকিল মোল্লা, আতিক, মিশন, হান্নান মিয়াজীসহ পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

Model Hospital

পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, হরিদাসপাড়া জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital