শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শতাধিক এতিম শিশুদের নিয়ে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের ইফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:২১ পিএম
শতাধিক এতিম শিশুদের নিয়ে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের ইফতার

আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের আয়োজনে রেলওয়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসায় একসাথে শতাধিক এতিম শিশু ও অতিথিরা ইফতার করে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর রেলওয়ে দারুল উলুম ইসলামী মাদ্রাসার শতাধিক এতিম শিশু রোজাদারের নিয়ে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের বড় স্টেশন লঞ্চঘাট সংলগ্ন মাদ্রাসায় ইফতারের আয়োজন করে আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম জামাল সাকিব।
ইফতারের পূর্বক্ষণে ইসলাম ও রোজা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, প্রভাতী কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আউয়াল রুবেল, এডভোকেট আব্দুল কাদের খান, লেখক ও সংগঠন এইচএম জাকির।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারী আলহাজ্ব সিরাজ চৌকদার, চাঁদপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শোয়েবুর রহমান, মিনার এয়ার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ, এশিয়া হার্ডওয়ার্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কুদ্দুস মেহনতি, ফিরোজ আহমেদ খান, জহিরুল ইসলাম, জানে আলম, ইসমাইল হোসেন, বিল্লাল হোসেন।
ইফতারের পুর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল হাসেম আশরাফী।
ইফতার মাহফিলে বিশ্বের মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, নিরাপত্তা সহ মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এর পূর্বে রমজানের ফজিলতসহ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করাসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital