বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কারিমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:২৫ পিএম
কারিমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল

কারিমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলে মোনাজাতরত অতিথিবৃন্দ।

চাঁদপুর শহরের ওয়ালেস বাজার কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২৬ মার্চ) বিকেলে মাদ্রাসা মিলনায়তনে হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করে ওয়ালেস বাজার কারিমিয়া আরাবিয়া মাদ্রাসা।
হাফেজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম নানুপুর পীর সাহেবের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা কবির আহমদ। প্রধান অতিথি হিফজুল কোরআন সমাপনী ছাত্রদের মাথায় পাগড়ী পরিয়ে দেন।
তিনি তার বক্তব্য বলেন, কোরআনে হাফেজরা আমাদের সমাজের তাজ। এই কোমলমতি শিশুরা হিফজুল কোরআন শেষ করে সমাজের সেবক হিসেবে নিয়োজিত হতে পারে। পথভোলা মানুষকে কোরআনের পথে আনাই আমাদের প্রধান কাজ।
মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা বেলাল হোসেন রাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইসলামী আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, আল কারীম ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন, শাসিয়ালি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবু মুসা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, চিকিৎসক ডাক্তার নূর হোসেন বান্না।
হাফেজ সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান শেষে ইফতার মাহফিলের পূর্বে কোমলমতি শিক্ষার্থী ও দেশ জাতির জন্য বিশেষ দোয়া করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital