বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:৩২ পিএম
মতলব উত্তরে মহান স্বাধীনতা দিবস উদযাপন
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন হয়েছে।
এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ চত্বরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, ৩১ বার তোপধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ, ডিসপ্লে, শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ আয়োজন করে উপজেলা প্রশাসন।
পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এদিকে ডিসপ্লে ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মতলব উত্তর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital