বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০০ কেজি চাল জব্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ৯:৩২ পিএম
মতলব উত্তরে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০০ কেজি চাল জব্দ
চাঁদপুরের মতলব উত্তরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০০ কেজি চাল ও শতাধিক চালের খালি বস্তা জব্দ করেছে থানার পুলিশ। শুক্রবার উপজেলার জহিরাবাদ ইউনিয়নের পাঁচানী গ্রামের বাসিন্দা মজিদ মিয়াজীর ছেলে ডিলার খবির মিয়াজী ভাই কবির মিয়াজীর বসতঘর থেকে চালগুলো জব্দ করা হয়।
জহিরাবাদ ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার খবির মিয়াজী তালিকাভুক্ত হতদরিদ্রদের মাঝে ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি করে আসছিল। ডিলার খবির মিয়াজী জহিরাবাদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম তদারকি কর্মকর্তা। তিনি বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রির উদ্বোধন করেছি। ডিলার খবির মিয়াজী জানিয়েছেন চাল সকল তালিকাভুক্ত সদস্যদের মাঝে বিক্রি সম্পন্ন হয়েছে।
মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স ৬ বস্তা চাল ও খালি বস্তা জব্দ করেন।
ডিলার খবির মিয়াজীর বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী বলেন, দলীয় ভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মতলব উত্তর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital