বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৮:৪৬ পিএম
বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়নে বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯ মার্চ শনিবার বিকালে বন্ধু মহল ফাউন্ডেশন কার্যালয় থেকে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর থানা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এপিপি আ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান।

এসময় তিনি তার বক্তব্যে বলেন এই সংগঠনটি মানুষের কল্যান ও উপকার করার জন্য সৃষ্টি হয়েছে।

আমরা প্রত্যাশা করবো তারা ভালো কাজ করার মাধ্যমে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। আজকে আমরা যে ১০৬ জন পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করে যাত্রা শুরু করেছি,আগামীতে তার পরিষদ আরো বাড়বে।সমাজের সকল বিত্তবানদের উচিত এ সমস্ত ভাল কাজকে সাহায্য সহযোগিতা করা। সুন্দর ও ভারসাম্যময় সমাজ প্রতিষ্ঠায় এই সংগঠনটি যুগ যুগ ধরে থাকবেই এই প্রত্যাশা রইলো । আমি যে কোন প্রয়োজনে আপনাদের সাথে থাকবো।

Model Hospital

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিল সদর থানা বিএনপির সদস্য কাজী জাহাঙ্গীর আলম মিন্টু, ইউনিয়ন বিএনপি সহ- সভাপতি তানভীর হাসান মৃধা,৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিউদ্দিন বন্দুকশী সাফা, সাধারণ সম্পাদক মোঃ হাফিজ গাজী,হানিফ গাজী,বন্ধু মহল ফাউন্ডেশন সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ১০৬ পরিবার ঈদ সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বন্ধু মহল ফাউন্ডেশনের সকলের প্রতি।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।