৩০০ দরিদ্র পরিবার পেল প্রধানীয়া পরিবারের ঈদ উপহার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর শহরের ৭নং ওয়ার্ডের প্রধানীয়া পরিবারের পক্ষ থেকে চাঁদপুর শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উক্ত ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী জিয়া প্রধানীয়ার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন যমুনা রোড এলাকায় ৩ শতাধিক অসচ্ছল, নিম্নবিত্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদের অনাবিল আনন্দ ও হাসি ফুটাতে এই উপহারের আয়োজন করে।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, দুধ, মসলা, চিনি, সেমাই, সাবান।

কাউন্সিলর প্রার্থী প্রবাসী জিয়া প্রধানীয়া মুঠোফোনে জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও পরিবারের পক্ষ থেকে ৩শ’ পরিবারের জন্য ঈদ উপহার দিলাম। প্রতি বছর ঈদ শুভেচ্ছা উপহার, দরিদ্র, অসুস্থ্য মানুষের মাঝে চিকিৎসা সহায়তা দিয়ে আসছি। আমার একটাই লক্ষ্য, মানুষের সেবা করা ও সুখ-দুঃখে তাদের পাশে থাকা। আমি যতদিন বাঁচবো মানুষের তরে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, বিএনপি এই দেশের আপামর জনসাধারণের দল। ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন সহ্য করেও বিএনপি জনগণের পাশে ছিলো আবার সাধারণ জনগণও সর্বদাই তাদের সাথেই থেকেছেন। সুদূর লন্ডনে বসেও মাহে রমজানের প্রতিটি দিন আমাদের নেতা তারেক রহমান সামর্থ্যানুযায়ী চেষ্টা করে যাচ্ছেন দলের নেতাকর্মীসহ আপামর জনসাধারণের পাশে দাঁড়ানোর।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ওয়ার্ড সভাপতি শামসুল হক প্রধানীয়া, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মাসুদ খান, সাধারণ সম্পাদক কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক খোকা প্রধানীয়া, জেলা যুবদলের সহ শিল্প বিষয়ক সম্পাদক ও সাবেক কার্যকরী সদস্য সম্রাট বেপারী, ওয়ার্ড বিএনপির সদস্য সাগর বেপারী।








