বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ এম
শাহরাস্তি প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিল 
শাহরাস্তিতে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে প্রেসক্লাবের বাৎসরিক ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
২৯ রমজান রবিবার শাহরাস্তি পৌরশহরের রিভারভিউ কফিপার্ক রেষ্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দের সঞ্চালনায় এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান মো: সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বাদশাহ মোহাম্মদ ফয়সাল, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক সভাপতি শেখ মো: বেলায়েত হোসেন সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন মিয়াজী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমাজকল্যাণ সমিতির সভাপতি মো: আবদুর রহিম, সাধারন সম্পাদক মো: জসিম উদ্দিন এমএসসি, সিনিয়র সহ-সভাপতি আবুল বাসার পাটোয়ারী, সূচীপাড়া দক্ষিণ ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ চৌধুরী, মেহের ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো: জাকির হোসেন, বিএনপি নেতা ও গণমাধ্যম কর্মী মাহবুব হাসান বাবলু, জামায়াতে ইসলামীর প্রেস উইং প্রধান মোহাম্মদ শাহআলম, শাহরাস্তি পৌর যুবদলের সদস্য সচিব আবদুল কাইয়ুম রিপন, শাহরাস্তি উপজেলা ছাত্রদল আহবায়ক ইঞ্জি: এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার প্রমুখ।
ইফতার ও দোয়ার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মো: রুহুল আমিন তরুণ, রাফিউ হাসান হামজা, মনিরুজ্জামান শান্ত, মো: নুরে আলম, মাহবুবুর রহমান সুমন, মো: হেলাল উদ্দীন, মোঃ গিয়াস উদ্দিন, মো: ইউসুফ আলী, শাখাওয়াত হোসেন হ্নদয় সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ইফতার ও দোয়ার অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বাদশা মোহাম্মদ ফয়সাল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাও. মোহাম্মদ মাঈনুদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।