বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বর্ণ চোরাচালান কারবারীর তথ্যে রিপন ও রাসেল আটক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, ১০:৩৯ পিএম
চাঁদপুরে স্বর্ণ চোরাচালান কারবারীর তথ্যে রিপন ও রাসেল আটক

চাঁদপুরে বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালান কারবারীর তথ্যে রিপন ও রাসেল নামে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর আড়াই টায় তাদের আটক করা হয়। আটককৃত রিপন চিত্রলেখা মোড় এলাকার স্বর্ণ বিতানের মালিক এবং অপরজন তাদেরই প্বার্শবর্তী দোকানের স্টাফ রাসেল।

পুলিশ ও বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, চাঁদপুর সদরের খেরুদিয়া গ্রামে বেশ কয়েকটি বাড়ীতে স্বর্ণ চুরির ঘটনা ঘটে। সে ঘটনায় পাখি বেগম নামে একজন ভুক্তভোগী থানায় মামলা করে। মামলা নং-০২। সে মামলায় খেরুদিয়া গ্রামেরই হাবীব নামের একজনকে জড়িত থাকায় স্বর্ণ চোরাকারবারী হিসেবে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে সে পুলিশকে জানায় চোরাই সব স্বর্ণগুলো কিনেছে স্বর্ণবিতানের মালিক রিপন। আর তাকে সহায়তা করেছে তাদেরই স্টাফ রাসেল। আর এর পরিপ্রেক্ষিতেই হাবিবকে সাথে করে নিয়ে এসে তার দেখিয়ে দেয়া রিপন ও রাসেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই শাখাওয়াত বলেন, আমরা দুজনকে থানা হেফাজতে নেয়ার পর পরই তাদের জুয়েলারি সমিতির লোকজন থানায় ভীড় করে। আমি তাই এখন কিছু বলতে পারবো না। তিনি মামলায় কতটুকু স্বর্ণের কথা বলা হয়েছে এবং এখানো কোন স্বর্ণ উদ্ধার হয়েছে কিনা তা এড়িয়ে যান।

Model Hospital

এদিকে থানায় গিয়ে রাত সাড়ে ১১ টায় দেখা যায়, চাঁদপুর জুয়েলারি সমিতির সভাপতি ফুল মিয়াসহ অনেকেই ওসি বাহার মিয়ার কক্ষে রিপন ও রাসেলকে ছাড়িয়ে নিতে প্রভাব বিস্তারসহ আলোচনা করছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, আমরা জিজ্ঞাসাবাদ করতে সন্দেহের ভিত্তিতে রিপন ও রাসেলকে এনেছি। এখনো তারা থানা হেফাজতেই রয়েছে। বিস্তারিত পরে বলবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital