বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কর্মরত এক এসআইয়ের বেতন বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:১৬ পিএম
চাঁদপুরে কর্মরত এক এসআইয়ের বেতন বন্ধের নির্দেশ

সংগ্রহীত ছবি

আদালতের আদেশ অমান্য করে তদন্ত কর্মকর্তা হিসেবে আদালতে সাক্ষী দিতে না আসায় পুলিশের উপপরিদর্শক (এসআই) জীবন চৌধুরী নামে একজনের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

এছাড়া তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ান জারি করা হয়েছে।

রোববার (৬ এপ্রিল) আদালতের নির্দেশের বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ১৯ মার্চ বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম এ আদেশ দেন।

এসআই জীবন চৌধুরী বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে বিচারাধীন একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলার মতলব থানায় কর্মরত আছেন।

Model Hospital

আদালতের আদেশনামায় উল্লেখ করা হয়েছে, গত বছরের ১১ ডিসেম্বর এসআই জীবন চৌধুরীকে আদালতে হাজির হওয়ার সমন জারি করা হয়। ওই দিন হাজির না হওয়ায় পরবর্তীতে চলতি বছরের ১২ জানুয়ারি সাক্ষী পরোয়ানা জারি করা হয়। কিন্তু তিনি আদালতের আদেশ অমান্য করে নির্ধারিত তারিখে সাক্ষ্য দিতে হাজির হননি।

এরপর গত ৯ ফেব্রুয়ারি ফৌজদারি কার্যবিধির ধারা ৪৮৫-ক অনুযায়ী কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চান আদালত। এ ছাড়া আদালতে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতেও বলা হয়। কিন্তু তিনি নির্ধারিত তারিখে আদালতে অনুপস্থিত থেকে পুনরায় আদালতের আদেশ অমান্য করেছেন।

এর পরিপ্রেক্ষিতে এসআই জীবন চৌধুরীকে আগামী ৮ এপ্রিলের মধ্যে সশরীরে আদালতে হাজির হয়ে আদেশ অমান্য করার বিষয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেন আদালত।

একই সঙ্গে, আদালতে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানপূর্বক কোর্ট সার্টিফিকেট গ্রহণ না করা পর্যন্ত এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধ রাখার জন্য চাঁদপুর জেলার জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং মতলব উপজেলার উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আদালত চাঁদপুরের পুলিশ সুপারকে এসআই জীবন চৌধুরীর বেতন বন্ধের বিষয়টি কার্যকর করে আদালতকে জানানোর জন্য নির্দেশ দেন। আদেশের কপি পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চাঁদপুর ও বান্দরবানের পুলিশ সুপার, হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।