বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে জরিমানা, মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:২৩ পিএম
হাজীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে জরিমানা, মোটরসাইকেল জব্দ

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দুই দিনে ৮টি যানবাহনে ১৩ হাজার ৪’শ টাকা জরিমানা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন আলীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় ৪২টি ও শুক্রবার সকালে বাকিলা বাজার এলাকায় ৩০টি যানবাহন তল্লাশি করে এ জরিমানা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

জানা গেছে, গত শুক্রবার ও শনিবার লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও ট্রাফিক পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাকিলা বাজার এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে ৩০টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে ৪টি গাড়ি ও মোটরসাইকেল আরোহীকে ১ হাজার ৪’শ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে শনিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে পৌরসভাধীন আলীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বর এলাকায় ৪২টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে হেলমেট না থাকায় ৪টি গাড়ি মোটরসাইকেল আরোহিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে লাইসেন্স না থাকায় একটি মোটরসাইকেল জব্দ করে থানায় প্রেরণ করা হয়।

Model Hospital

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়েছে, দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।