শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মাদক থেকে দূরে রাখতে যুবকদের খেলাধুলায় মনোনিবেশ জরুরী; আরিফ উল্যাহ সরকার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ৩:২৬ পিএম
মাদক থেকে দূরে রাখতে যুবকদের খেলাধুলায় মনোনিবেশ জরুরী; আরিফ উল্যাহ সরকার

মতলব উত্তর ব্যুরো : বর্তমান প্রেক্ষাপটে ভয়াল মাদকের ছোবল থেকে ভবিষ্যত প্রজন্ম যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলায় মনোনিবেশ জরুরী বলেন মনে করেন ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

২৯ জানুয়ারি শনিবার চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন ছেংগারচর পৌরসভার ০১নং ওয়ার্ডের বালুচর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ওয়ান নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

এসময় তিনি খেলায় অংশগ্রহণকারী খেলোয়ারদের উদ্দেশ্যে আরো বলেন- তোমরা দেশের ভবিষ্যত প্রজন্ম। খেলাধুলার মাধ্যমে তোমরা আমাদের এই ব্রান্ডিং জেলা চাঁদপুরকে আরো এগিয়ে নিয়ে যাবে। সর্বদা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী থেকে নিজেকে দূরে রাখবে এবং অন্যদের দূরে রাখতে সহায়তা করবে। আমি সর্বদা তোমাদের সাথে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. ছালামত উল্যাহ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আবু সোলাইমান ফরাজী রতন, ছেংগারচর পৌর যুবলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, ছেংগারচর পৌরসভার ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মো. আমান উল্যাহ দালাল, বিশিষ্ট সমাজ সেবক মো. সিরাজুল ইসলাম সরদার, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মো. বিল্লাল হোসেন ফরাজী, মো. নাসির উদ্দিন ফরাজী, মোঃ আবুল কালাম সরকার, ছেংগারচর পৌর ছাত্রলীগ এর সাবেক সভাপতি, মো. সাইফুল ইসলাম প্রধান, ছেংগারচর পৌর শ্রমিক লীগ এর সভাপতি মো. সিরাজুল ইসলাম সরকার, বিশিষ্ট ক্রীড়াবিদ ইবনাল মঈন আহমেদ রিপন, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক মো. সুমন সরকার।

Model Hospital

মো. সোহেল আলম ও আব্দুল মান্নানের ধারাভাষ্যে খেলার প্রধান রেফারির দায়িত্ব পালন করেন, ক্রীড়াবিদ ইবনাল মঈন আহমেদ রিপন ও ক্রীড়া ব্যাক্তিত্ব মো. রাজিব সিকদার। সহকারি রেফারির দায়িত্ব পালন করেন, মো. সোহাগ ফরাজী, মো. আরাফাত ফরাজী, মো. জসিম উদ্দিন সরকার, মো. খোকন সরদার, মো. ফয়সাল সরদার, রিদয় ফরাজী, মো. জাফর উল্যাহ দালাল, মো. সাইমুন সরকার প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital