বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে

চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৮:০৬ পিএম
চাঁদপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহত হরতাল ও বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং বিশ্বব্যাপী আহত হরতাল ও বিক্ষোভের সাথে একাত্মতা প্রকাশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর বাইতুল আমিন শপথ চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে জেলা সভাপতি মাও. লিয়াকত হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ সভাপতি মুফতী সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান, উপদেষ্টা ডাঃ বোরহান উদ্দীন সিদ্দিকী, জয়েন সেক্রেটারি মাও হাবীবুর রহমান, মাও আবুল কালাম আযাদ।

মুফতী নুরে আলমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাও তারেক, ফারুক মুহাম্মদ নোয়াইম, মাও আশেকে এলাহী, মাও ওবায়েদ উল্ল্যাহ, মাও আবু হুরায়রা, মাও মাহমুদুল হাসান, মাও সুলতান, মুফতী শাহাদাত কাসেমী, মাও মোশাররফ, মাও শাহেদুল ইসলাম, মাও ফজলুল করীমসহ হেফাজতের স্থানীয় শীর্ষ আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, ছাত্র এবং ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

Model Hospital

সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েলি বর্বরতা আজ সমস্ত মানবতার সীমা অতিক্রম করেছে। শিশু, নারী, বয়স্ক কেউই রক্ষা পাচ্ছে না এই হত্যাযজ্ঞ থেকে। অথচ বিশ্ব মোড়লরা নীরব দর্শক হয়ে আছে। মুসলিম উম্মাহর উচিত এখনই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পক্ষ নেয়া।”

তাঁরা মুসলিম রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানান ইসরায়েলের সঙ্গে সবধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে গাজার জনগণের পাশে দাঁড়ানোর জন্য। একইসাথে বাংলাদেশ সরকারকেও কূটনৈতিকভাবে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে অবস্থান নেয়ার দাবি জানান।

সমাবেশ শেষে শহীদ ফিলিস্তিনিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।