বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৭:১৮ পিএম
চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে’ ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে মোনাজাতরত অতিথিবৃন্দ।

চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে ’ ২০২৫ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসাথে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিদ‍্যালয়ের হলরুমে এ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নূরে আলমের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ডি এম শাহজাহান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব উল্যাহ পাটোয়ার, সাধারণ সম্পাদক শহীদ ঢালী, ১১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সমাজসেবক আলাউদ্দিন ঢালী, আরিফুর রহমান, অভিভাবক প্রতিনিধি নয়ন ভুইয়া, ১০ নং ওয়ার্ড জামাতের ইউনিট সেক্রেটারি তুহিন আহমেদ মাইনু।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার তৌহিদা, সহকারী শিক্ষক দীপক চন্দ্র দাস।

Model Hospital

দোয়া অনুষ্ঠানে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার ইমাম হাফেজ মাওলানা মোঃ জাকির হোসাইন।

বিদায় অনুষ্ঠানে অতিথি ও শিক্ষকরা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নানা পরামর্শ ও দিক-নির্দেশনা দেন। ২০২৫ সালে উক্ত বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital