বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:১৫ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

প্রচন্ড জ্বর ও বুকে ব্যথা নিয়ে চাঁদপুর সরকারি জেলারেল হাসপাতালের দ্বিতীয় তলায় ভর্তি হয় বিল্ডিং কন্সট্রাকশনের সাব কন্টাকটার দেলোয়ার হোসেন মৃধা।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ডাক্তারের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব থাকা নার্স সীমা আক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথেই দেলোয়ার হোসেনের করুন মৃত্যু হয়।

ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের স্বজনরা।
এই ঘটনায় হাসপাতাল প্রাঙ্গনে রোগী স্বজনদের উত্তেজনা বিরাজ করলে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দীর্ঘ সময় রোগীর চিকিৎসা পত্র নিয়ে ডিউটি ডাক্তারের কক্ষে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চান মডেল থানার ওসি ও রোগীর স্বজনরা।

Model Hospital

হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যাওয়া দেলোয়ার হোসেন মৃধা চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ড শীলনদীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীন মৃধার ছেলে।
নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করে বলেন, তিনদিন পূর্বে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় স্বামী দেলোয়ার।
জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মিজানুর রহমান রোগীকে দেখে দ্বিতীয় তলায় ভর্তি দেয়। হাসপাতালের ইন্টারনী ডাক্তার চিকিৎসা পত্রে ইনজেকশন দেওয়ার জন্য লিখে দিলে দায়িত্বে থাকা নার্স সীমা আক্তার ইনজেকশন পুশ করার সাথে সাথেই স্বামী দেলোয়ারের মৃত্যু হয়। ডাক্তার ও নার্সের ভুল চিকিৎসার কারণেই এই মৃত্যু হয়েছে।

এই বিষয়ে নার্স-শিমা জানান, জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মিজানুর রহমান রোগীকে দেখে ভর্তি দেয়। তবে চিকিৎসা পত্রে ইনজেকশন দেওয়ার জন্য কোন ডাক্তার লিখেছে তা জানা নেই।

ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরেই রোগী দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ডাক্তার ভালো বলতে পারবে।
এদিকে নিহত দেলোয়ার হোসেনের মৃতদেহ হাসপাতাল থেকে নামিয়ে এম্বুলেন্সে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের স্বজনদের সাথে ইন্টারনি ডাক্তার পরিচয় দেওয়া কয়েকজন যুবক এসে হট্টগোল করে।

পরে হাসপাতালে সামনে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয়দের সহযোগিতায় পরে পরিস্থিতি শান্ত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital