বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা

বাগাদীতে ৩০টি গাছ কেটে নিলো প্রতিপক্ষ প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:২৮ পিএম
গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা
পরিবেশ বান্ধব গাছের সাথে এ কেমন নিষ্ঠুরতা করলো প্রতিপক্ষের লোকজন। সম্পত্তি দখল করতে ৩০টি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ পশ্চিম সকদি গ্রামে।
ভুক্তভোগীদের অভিযোগ এতিমের জায়গা দখল করতে ৩০টি সুপারি গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।
এই ঘটনার প্রতিবাদ করলে এলাকার মৃত করিম খানের ছেলে মহিন খান সম্পত্তির মালিককে জানে মেরে ফেলার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
 ভুক্তভোগী পরিবার জানায়, পশ্চিম সকদি গ্রামের গফুর খান মারা যাওয়ার পর তার ১১ শতাংশ সম্পত্তি এক ছেলে ফরিদ খান টুটুল দুই মেয়ে আয়েশা আক্তার বেবি, সালমা আক্তার ঢাকার কাপড় ব্যবসায়ী শরীফ মুন্সির কাছে বিক্রি করে।
সেই সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য মঈন খান ৩০ টি সুপারি গাছ কেটে ফেলে।
এই ঘটনার প্রতিবাদ করলে মইন খান দলবল নিয়ে এতিম পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করেছে বলেও অভিযোগ।
এই বিষয়ে সম্পত্তির প্রকৃত মালিক গফুর খানের মেয়ে আয়েশা আক্তার বেবি জানায়, বাবা মারা যাবার পর মঈন খান সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। পরে ১৪ শতাংশ জায়গার মধ্যে ১১ শতাংশ জায়গা বিক্রি করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এলাকার সন্ত্রাসী বাহিনীদের ব্যবহার করে হামলা চালিয়ে এতিমের জায়গার জবরদখল করার চেষ্টা করে তারা। সেই জায়গার উপর রোপন করা ৩০ টি সুপারি গাছ কেটে নিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত মঈন খানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।
এই বিষয়ে অভিযুক্ত মঈন খানের সাথে যোগাযোগ করতে তার বাড়িতে গিয়ে না পাওয়ার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।