বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাংচুর ও লুটপাটের মামলায় শুভ ও চমক কারাগারে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১০:১৪ পিএম
ভাংচুর ও লুটপাটের মামলায় শুভ ও চমক কারাগারে

চাঁদপুরের হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী শুক্কুর আলম শুভ (৪৫) ও সোহাগ আহম্মদ চমক (২৮) স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের বিচারক মো. আরিফুর রহমান এই নির্দেশ দেন।

আসামী শুক্কুর আলম শুভ হাজীগঞ্জ পৌর এলাকার কাসারী এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। অপর আসামী সোহাগ আহম্মদ চমক পৌর সভার ৩নম্বর ওয়ার্ড এলাকার আক্কাছ পাটওয়ারীর ছেলে। তিনি পৌর তরুন লীগের সাবেক সাধারণ সম্পাদক।

মামলা সূত্রে জানাগেছে, গেল বছর ৪ আগস্ট দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স মার্সেল (ইলেকট্রোল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। এর পরপরই তারা ভাঙচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর হামলা চালায়, এতে প্রায় ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার ক্ষতি করে বলে মালিক দাবী করেন।

Model Hospital

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে ২০ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৭৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। ওই মামলায় শুক্কুর আলম ১ নম্বর ও সোহাগ আহম্মদ ৫নম্বর আসামী।

এ সব তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী মো. সেফায়েত হোসেন তালুকদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital