রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে দুলাল পাটওয়ারী, আতঙ্কিত গ্রামবাসী

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১২:২০ এম
হাজীগঞ্জে আত্মগোপন ছেড়ে প্রকাশ্যে দুলাল পাটওয়ারী, আতঙ্কিত গ্রামবাসী

গত ৫ আগস্ট থেকে নিজ বাড়ি, এলাকা কিংবা গ্রাম, কোথাও দেখা যায়নি মহিউদ্দিন দুলাল পাটওয়ারীকে। হঠাৎ করে আবার তিনি নিজ বাড়িতে ফিরে এলেন। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন, এলাকার লোকজন। তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আহবান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন স্থানীয়রা।

রোববার (১৩ এপ্রিল) দুপুরে ‘সাইফ সাইফুল’ নামের ফেসবুক ব্যবহারকারী এক ব্যক্তি ‘একটি সচেতনমূলক পোস্ট’ নামে মহিউদ্দিন দুলাল পাটওয়ারীর ছবি দিয়ে একটি স্ট্যাটাস দেন। এরপর তার পোস্টটি ওই গ্রামের বেশ কয়েকজন শেয়ার করেন এবং স্ট্যাটাসটি কপি করে করে নিজ নিজ ফেসবুকে স্ট্যাটাস দেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর তাকে ও তার ছেলে গোলাম কিবরিয়া পাটওয়ারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেন, ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্য, স্থানীয় ও এলাকাবাসীসহ এন্নাতলি গ্রামের লোকজন। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড (এন্নাতলি ও বড়কুল গ্রাম) আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয়রা জানান, এন্নাতলী গ্রামটি ডাকাতিয়া নদীর পাড় ঘেঁষে অবস্থিত। গ্রামটিতে রয়েছে সবুজ, শ্যামল ও প্রাকৃতিক মন-মুগ্ধকর শান্ত ও নিরিবিলি পরিবেশ। গ্রামের বেশিরভাগ লোকজন খেঁটে খাওয়া মানুষ। কিন্তু গ্রামের এই শান্ত ও নিরিবিলি পরিবেশকে অশান্ত করে তুলেছেন দুলাল পাটওয়ারী ও তার ছেলে গোলাম কিবরিয়া পাটওয়ারী।

Model Hospital

গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে তারা একক আধিপত্য বিস্তার করে গ্রামের নিরিহ মানুষকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছেন। অভিযোগ রয়েছে, পুলিশি ভয় দেখিয়ে অর্থ বানিজ্য, এমনকি হত্যা মামলার আসামি পর্যন্ত করা হয়েছে। তাদের হাত থেকে রেহাই পায়নি খেঁটে খাওয়া মানুষ থেকে সামাজিক ব্যক্তিরাও।

অবশেষে গ্রামের লোকজনের কাছে গত বছরের ৫ আগস্ট আর্শিবাদ হয়ে আসে। আওয়ামী লীগ সরকার পতনের মধ্য দিয়ে ওই দিন আত্মগোপনে চলে যান, মহিউদ্দিন দুলাল পাটওয়ারী ও তার ছেলে গোলাম কিবরিয়া পাটওয়ারী। এতেই স্বস্তি পান ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় ও এলাকার নিরিহ লোকজন।

কিন্তু সেই স্বস্তি যেন বেশি দিন টিকলো না। আত্মগোপন ছেড়ে সম্প্রতি মহিউদ্দিন দুলাল পাটওয়ারী আবারো নিজ বাড়িতে ফিরে এসেছেন। এতেই আতঙ্কিত হয়ে পড়েন ভুক্তভোগীসহ গ্রামের লোকজন। যদিও তার ছেলে গোলাম কিবরিয়া পাটওয়ারী এখনো আত্মগোপনে রয়েছেন। সে একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।

তার ফিরে আসার খবরে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। তাই-তো মানুষকে সতর্ক করে এবং পুলিশের হাতে তুলে দিতে দুলাল পাটওয়ারীর ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাইফুল নামের এক ব্যক্তি। ‘একটি সচেতন মূলক পোস্ট’ নামক স্ট্যাটাসটি পাঠকদের উদ্দেশ্যে হুবহু উল্লেখ করা হলো।

একটি সচেতন মূলক পোস্ট,,,,,,
ডাকাতিয়ার দক্ষিণপাড়ের শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন ওরফে দুলাল পাটোয়ারী, প্রতিবন্ধী নুরু হত্যার মূল পরিকল্পনাকারী, বড়কুলের হিন্দু দম্পতি মাডারের মূল হোতা,, জুলাই আগস্ট এর ছাত্র জনতার উপর হামলাকারী বিগত আওয়ামী লীগের স্বৈরাচারীর অন্যতম ক্যাডার,,, দীর্ঘদিন এলাকা ছেড়ে পলাতক ছিল,,, গত কয়েকদিন ধরে আবার এলাকায় এসে বিভিন্ন রকমের অপকর্ম করার তৎপরতা চালিয়ে যাচ্ছে,,, তাই সবাই সতর্ক থাকুন,,, এবং এই সন্ত্রাসীকে এলাকা ছাড়া করার ব্যবস্থা করুন,, প্রয়োজনে পুলিশের হাতে তুলে দিন নয়তো আপনি বিপদে পড়তে পারেন,,,, এই নরপশু জুলাই আগস্টের আন্দোলনের সময়,, স্বৈরাচারের দোসর আওয়ামী পুলিশের সহযোগিতায় নুরু ফরাজীর দোকানে পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে,,, এখন তার ভাই হাজীগঞ্জ বাজারের ইয়াবা সহ নানা রকম মাদকের ডিলার,, ইমরান পাটোয়ারী সহ বিএনপিতে যোগদান করে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে,, তাই সবাইকে সচেতন করছি এদেরকে প্রতিহত করুন,, নয়তো আপনি হবেন তাদের লালসার শিকার,,,,,,

প্রতিবন্ধী নুরু হত্যার মূল পরিকল্পনাকারী, বড়কুলের হিন্দু দম্পতি মাডারের মূল হোতা,, জুলাই আগস্ট এর ছাত্র জনতার উপর হামলাকারী বিগত আওয়ামী লীগের স্বৈরাচারীর অন্যতম ক্যাডার,,, দীর্ঘদিন এলাকা ছেড়ে পলাতক ছিল,,, গত কয়েকদিন ধরে আবার এলাকায় এসে বিভিন্ন রকমের অপকর্ম করার তৎপরতা চালিয়ে যাচ্ছে,,, তাই সবাই সতর্ক থাকুন,,, এবং এই সন্ত্রাসীকে এলাকা ছাড়া করার ব্যবস্থা করুন,, প্রয়োজনে পুলিশের হাতে তুলে দিন নয়তো আপনি বিপদে পড়তে পারেন,,,, এই নরপশু জুলাই আগস্টের আন্দোলনের সময়,, স্বৈরাচারের দোসর আওয়ামী পুলিশের সহযোগিতায় নুরু ফরাজীর দোকানে পাঁচ লাখ টাকার মালামাল ডাকাতি করেছে,,, এখন তার ভাই হাজীগঞ্জ বাজারের ইয়াবা সহ নানা রকম মাদকের ডিলার,, ইমরান পাটোয়ারী সহ বিএনপিতে যোগদান করে তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছে,, তাই সবাইকে সচেতন করছি এদেরকে প্রতিহত করুন,, নয়তো আপনি হবেন তাদের লালসার শিকার,,,,,,

এদিকে সাইফ সাইফুল নামের ওই ব্যক্তির উল্লেখিত পোস্টটি ওই গ্রামের বেশ কয়েকজন শেয়ার করেন এবং স্ট্যাটাসটি কপি করে করে নিজ নিজ ফেসবুকে পোস্ট দেন। তিনি তার পোস্টটি উপজেলা, পৌর ও বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি, জামায়াত যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের ট্যাগ করেন।

এ বিষয়ে মহিউদ্দিন দুলাল পাটওয়ারীর বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিবার যোগাযোগ করা হয়। কিন্তু মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন জানান, গত ১৭ বছর তিনি আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে তিনি অসংখ্য মানুষকে হয়রানি করেছেন। আমরা চাই, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী সেসব অভিযোগ তদন্ত করে যেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, বিষয়টি দেখা হচ্ছে।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।