রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে এমএ শুক্কুর পাটোয়ারী’র পক্ষে বৈশাখী শোভাযাত্রা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে এমএ শুক্কুর পাটোয়ারী’র পক্ষে বৈশাখী শোভাযাত্রা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে ৩নং খাদেরগাঁও, নারায়ণপুর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি, মতল দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চাঁদপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম.এ শুক্কুর পাটোয়ারীর পক্ষে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে নারায়ণপুর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা যুবদলের সহসম্পাদক এমএ আজিজ ঢালী।

এ সময় শোভাযাত্রায় অংশগ্রহণ করা নেতাকমীদের সাথে আনন্দঘন অবস্থা বিরাজ করছিল। তারা বলছেন দীর্ঘ ১৭ বছর পরে নববর্ষ উদযাপনে এরকম আনন্দ তারা আর কখনোই পায়নি।

বৈশাখী এ শোভাযাত্রায় অংশ নেন- চাঁদপুর জেলা যুবদলের সহ-সম্পাদক এমএ আজিজ ঢালী, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মিঞা মো. মামুন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক ও খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মো. জামান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি এসএম কামাল, বিএনপি নেতা মিজানুর রহমান বকাউল, যুবদল নেতা ইয়াসিন প্রধান, ওয়াছিউদ্দিন মৃধা, সোহেল ঢালী, নাছির উদ্দিন প্রধান, জামান হোসেন, বিল্লাল হোসেন, খাদেরগাঁও ইউনিয়ন জিয়া সাইবার ফোসের আহ্বায়ক দেলোয়ার হোসেন ডালিম, সদস্য সচিব কাউছার আহম্মেদ রনি, শ্রমিকদল নেতা মিজানুর রহমান, নারায়ণপুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা আল আমিন পাটোয়ারী, ফয়সাল হোসেন, ছাত্রনেতা মাহমুদ কাজীসহ বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকমীরা।

Model Hospital

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।