শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে ১৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৯:৩২ পিএম
শাহরাস্তিতে ১৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

শাহরাস্তিতে চলতি অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১হাজার ৩শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

কৃষি সমৃদ্ধি এ প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার ১৬ এপ্রিল সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অত্র কার্যালয়ের মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার আয়শা আক্তারের স্বাগত বক্তব্যে এতে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আপনাদের চাষাবাদ বেগবান করার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এই কৃষি উপকরণ দেওয়া হয়েছে। অবশ্যই এ উপকরণকে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করবেন। এতে করে আপনাদের অভাব গুছিয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাবেক উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র দাস, বর্তমান  নিবাস চন্দ্র দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইউনুছ পাটোয়ারী, বলরাম দাস, মুকবুল হোসেন, মো: শাফয়েত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরে কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সুবিধাভোগী প্রান্তিক পর্যায়ে কৃষক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা আয়শা আক্তার জানান, কৃষি বান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের অবস্থার উন্নতির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের উফশী বীজ ও সার ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১ হাজার ৩  শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে।

এ মৌসুমে প্রতিজন কৃষক ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি হারে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এতে ১৩.০০ .মেট্রিক টন ডিএপি সার, ১৩. ০০  মেট্রিক টন এমওপি সার, ও ৬.৫ মেট্রিক টন ধান বীজ বিতরণ করা হয়েছে।

যার রাজস্ব বরাদ্দ ৯ লক্ষ ৭৮ হাজার, ২ শত ৫০ টাকা।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।